এখন থেকে || শাহরিয়ার সোহাগ || Ekhon Theke poem by Shahriar Sohag
এখন থেকে
এখন থেকে তোমার শাড়ী, টিপ, চুড়ির কারণ হবো আমি।
শাড়ি সামলাতে না পারা তোমাকে সামলাতে
তোমার হাতটা ধরে রাখবো আমি।
পারিশ্রমিক হিসেবে তোমার সাথে দুষ্টুমিগুলো সহ্য করিও।
পাগলের প্রলাপ শুনিও, কবিতা হজম করিও।
ফুটপাত মাড়িয়ে, বুড়িগঙ্গায় ভেসে,
কিংবা রিক্সায় বসে মাথা রেখো আমার কাঁধে, সুখ খুঁজতে।
জানো তো, আমার বাঁধে সুখের স্টেশন আছে। খুঁজবে তো?
শাহরিয়ার
সোহাগ এর এখন থেকে কবিতা টি ভালো
লাগলে শেয়ার করুন
Ekhon Theke poem by Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা
.webp)

No comments