Header Ads

সময়গুলো || শাহরিয়ার সোহাগ || Somoygulo poem by Shahriar Sohag

সময়গুলো  || শাহরিয়ার সোহাগ  ।। Somoygulo poem by Shahriar Sohag

সময়গুলো

এই লাল দেওয়াল,

আজ যেখানে আমাদের স্মৃতিরা খেলা করে,

সেই দেওয়ালে আমার ঘৃণারা-

লেপ্টে আছে আজো।

এই সিঁড়ি, করিডোর, জানালার গ্রীল..

আমাদের বেশ পছন্দ ছিল।

তোমার মনে পড়ে, এই সময়গুলো।

তোমার নিয়ে আমার যুদ্ধ ঘোষণা,

হয়ত তোমার ইচ্ছের বিরুদ্ধে আমার একান্ত চেষ্টা।

এই কৃষ্ঞচূড়া আরো বড় হবে,

আমরাও ক্যাম্পাসে সাবেক হবো।

রংচটা দেওয়ালে নতুন রঙের বাজেট আসবে।

নতুন রঙে চাপা পড়বে তোমার আমার-

এই দেওয়া ছুঁয়ে দেখা সেই গল্পগুলো।

মনে কি চাপা পড়বে সেই সময়গুলো!

হয়তবা না।

তবে পরিস্থিত আমায় সেটা প্রকাশ করতে দেবে না।

 

রাত .২০ | --১৯ | মিরপুর ১০, ঢাকা।



শাহরিয়ার সোহাগ এর সময়গুলো কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন  

Somoygulo poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা

No comments

Powered by Blogger.