Header Ads

চা || শাহরিয়ার সোহাগ || Cha poem by Shahriar Sohag

 

চা \\ শাহরিয়ার সোহাগ ।। Cha poem by Shahriar Sohag

চা

যদি আমাদের দেখা হয় এই শহরে,
তবে সেদিন তুমি শাড়ি, খোলাচুল,
টিপ, কাজল, চুড়িতে সেজে এসো।
না হয় দুজনই রং মিলিয়ে পরবো।
প্রেমিক না হই, সুন্দর সময় তো হতেই পারে।
সেদিন তোমার আমার শুকনো ঠোঁট চারটা-
ভিজুক গরম চায়ে, গান হোক, আড্ডা জমুক।
ঠোঁটের ফাঁকে জ্বলন্ত সিগারেট লেগে থাকুক।
তখন বাতাস হোক, উড়ুক তোমার চুল।
চায়ে চুমুক লাগুক, দুটো মন গল্পে মাতুক।



শাহরিয়ার সোহাগ এর চা কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 

Cha poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা

No comments

Powered by Blogger.