Header Ads

তোমাকে নিয়ে আমি একটা কবিতা লিখতে চাই || শাহরিয়ার সোহাগ || Tomake niye ekta kobita likhte chy poem by Shahriar Sohag

 

তোমাকে নিয়ে আমি একটা কবিতা লিখতে চাই || শাহরিয়ার সোহাগ

তোমাকে নিয়ে আমি একটা কবিতা লিখতে চাই

আধুনিকতার শহরে কংক্রিটের প্রতিটা ইটে-

আমি তোমাকে দেখতে চাই।

কংক্রিটের ফাঁকে-

উঁকি দেওয়া শশীতে আমি তোমাকে দেখতে চাই।

সবুজ প্রান্তরে সবুজ শাড়িতে-

তোমাকে অন্তরে আগলে রাখতে চাই।

তোমার নিয়ে আমি একটা কবিতা লিখতে চাই।

শানবাঁধানো ঘাটে পড়ন্ত বিকেলে-

তোমার সাথে পা ভেজাতে চাই।

নৌকায় ভেসে তোমার বদনে,

একতালু পানি ছেড়াতে চাই।

পায়ে চালিত দিচক্রযানে তোমাকে সামনে বসিয়ে,

হারাতে চাই মেঠো পথ ধরে।

বিশুদ্ধ মৃদ্য বাতাসে তোমার উড়ন্ত চুলে-

আমি খুঁজতে চাই ভালোবাসার বিশুদ্ধতা।

তোমাকে আমি আমার-

প্রতিটা কোষ, কণিকাতে অনূভব করতে চাই।

তোমাকে আমি আমার সামনে বসিয়ে-

দুচোখ ভরে তোমাকে গিলে খেতে চাই।

তোমাকে নিয়ে আমি একটা কবিতা লিখতে চাই।

 

রাত ১টা | ২৪--১৭ | জিগাতলা


 

শাহরিয়ার সোহাগ এর তোমাকে নিয়ে আমি একটা কবিতা লিখতে চাই কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন  
Tomake niye ekta kobita likhte chy poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা 

No comments

Powered by Blogger.