Header Ads

পারছি না || শাহরিয়ার সোহাগ || Parci Na poem by Shahriar Sohag

পারছি না ||   শাহরিয়ার সোহাগ


আমি যেন দিনে দিনে আমাকে হারিয়ে ফেলছি।

নিজের চেনা গলিপথ ভুলে অচেনা রাস্তায় হাটছি।

অথচ আমি গলিতে সেরা হয়ে উঠছিলাম।

কেন? কিসের মায়ায়, নিজেকে হারিয়ে-

অন্যের মাঝে নিজেকে খুঁজছি!

দিন শেষে আমার অর্জন শূণ্য নয় তো?

ইচ্ছে আর মনের বিরুদ্ধে কি খুব বেশি দূর যাওয়া যায়?

আমি তো আর পারছি না। সত্যিই পারছি না।

অচেনা পথে কখন যেন মুখ থুবড়ে পড়ে যাই!

হার মানছি? না।

আসলে যেটা করতাম সেটাই ছিল আমার জীবন।

আর এখন যেটা করছি সেটা আমি নই।

আমি তো আর পারছি না। সত্যিই পারছি না।



শাহরিয়ার সোহাগ এর 'পারছি না কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 

Parci Na poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা

No comments

Powered by Blogger.