আলিঙ্গনের আবদার || শাহরিয়ার সোহাগ || Alingoner Abdar poem by Shahriar Sohag
বছরের প্রথমদিন যদি তোমায়-
তীব্র আলিঙ্গনের আবদার করি,
গতকাল রাতে চুমুর আবেদনের মত-
এটাও কি পূরণযোগ্য?
অবস্থানে তোমার খুব কাছাকাছি থেকে-
একটু সময় নিয়েই তোমায় আমার বুকের সাথে-
মিশিয়ে কপালে চুম দিয়ে শুরু হোক এ বছর।
মহামারীর স্মৃতি ভুলতে আলিঙ্গনটা খুব প্রয়োজন।
তোমার ঠান্ডা হাত জড়িয়ে উষ্ঞ করা,
দুষ্টুমিতে গাল টেনে দেওয়া। চুমু খাওয়া।
কিংবা বিরতিহীন চায়ের আড্ডা।
এভাবেও সময়গুলো সুন্দর হোক!
প্রয়োজনে প্রিয় তোমার সাথে আলিঙ্গন হোক।
শাহরিয়ার সোহাগ এর 'আলিঙ্গনের আবদার' কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন
Alingoner Abdar poem by
Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments