Header Ads

অনিশ্চিত অপেক্ষা || শাহরিয়ার সোহাগ || Onischit Opekkha poem by Shahriar Sohag

 

অনিশ্চিত অপেক্ষা || শাহরিয়ার সোহাগ || Onischit Opekkha poem by Shahriar Sohag

অথচ আমার এবারের জন্মদিনটা একই রুটিনে হতে পারতো।
আমার জন্মদিনে দেখা হবে বলে তুমি ডজনখানেক চুড়ি কিনতে।
বাসার পুরোনো আলমারিটা থেকে-
আমার হবু শাশুড়ির রঙবেরঙের শাড়িগুলোকে বের করে

একটু নিঃশ্বাস নেয়ার সুযোগ করে দিতে!
একের পর এক শাড়ি গায়ের উপরে ধরে ছবি তুলে

আমাকো জিজ্ঞেস করতে- "কোনটা পরবো?"
তাঁত, জামদানি, বেনারসী, কাতান- বাদ যেতো না কোনোটা।
শাড়ি পছন্দ করতে গিয়ে, ভীষণ ক্লান্ত হয়ে,

আমাকে একটা মিথ্যা বলতে- 'ধুর, বেরোবোই না কাল!'
ঠিক তার আগেরদিনের বিকেলটায়, আমাদের কথা হতো না...
অভিমান করে থাকতাম দুজন।
কিন্তু মনের মধ্যে কেমন একটা লাগতো-
কেমন একটা শান্তি শান্তি।
কারণ অনিশ্চিত তবু কি প্রচন্ডভাবে জানতাম-
আমার জন্মদিনের সকালেই দেখা হবে আমাদের।
বেশ কিছুদিন আগে থেকেই পরিকল্পনা করে রাখা জায়গাটাতে-
ঠিক সময়মতই আসতে তুমি।
তোমাকে দেখেই চমকে ওঠার ভান করে আমি বলতাম-
'
কি, গতকালই না কত রাগ দেখালে!'
তুমি আমার জন্য কেনা নতুন পাঞ্জাবিটা আমার হাতে দিয়ে বলতে-
"
রাগ দেখাবো সবসময়। তুমি সহ্য করবে...."
তারপর শহরের হাজারটা রঙের মতন-
নতুন পথচলা শুরু হতো আমাদের।
আর সেই বিশ্বাসে প্রহর গুণে কাটাতাম সারাটা রাত।
তোমা্রয সিয়ে পুরো ধানমন্ডি লেক হেটেও, বিশ্বাস করো,
হাঁপিয়ে যাওয়া আমার কোনো ক্লান্তি হত না তোমার পাশে।
তুমি আকাশের নীলে হারিয়ে যাওয়া,
তোমার প্রেমে আমার প্রাণ খুঁজে পাওয়া।
বিকেলে রবীন্দ্রসরোবরে মগজ দিয়ে লুচি খেয়ে-
মালাইচা খাওয়া, আরও কত কি!
নিজেদের হাজারটা গল্প তৈরি হতো সারাদিনে।
সন্ধ্যায় বাসায় ফেরার আগে-
আবছায়া আলোয় তোমার মায়ামুখটা দেখে
আরও একবার জুড়িয়ে নিতাম মন।
আমার এবারের জন্মদিনটা তো এমনও হতে পারতো!
অথচ আজ একটা গৃহবন্দি পৃথিবী থেকে
বিদায় নিল আমার এবারের দিন।
আজ তিনশো মাইল দূরে লকডাউনে বন্দি তুমি আমি।
একটা সুস্থ শহরে ফেরার অনিশ্চিত অপেক্ষায়-
ভুলে যাই জন্মদিনটা।
ভালোর জন্য, বাড়ে দূরত্ব




শাহরিয়ার সোহাগ এর 'অনিশ্চিত অপেক্ষাকবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 
Onischit Opekkha poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


 

 

No comments

Powered by Blogger.