Header Ads

হাসপাতাল থেকে || শাহরিয়ার সোহাগ || Haspatal theke poem by Shahriar Sohag

 

হাসপাতাল থেকে || শাহরিয়ার সোহাগ ।। Haspaal theke poem by Shahriar Sohag

মনে হাজারো স্বপ্ন তাদের।

স্বপ্নপুরী পিননিকে যাচ্ছে, স্বপ্ন তো থাকবেই।

সেই স্বপ্ন নিয়েই যাত্রা শুরু।

মুহুর্তেই তাদের ছোট্ট ছোট্ট স্বপ্ন রূপ নিল বড় এক দুঃস্বপ্নে।

পিকনিকের বাস উল্টে কয়েকজন নিহত।

আহত অনেকে, কয়েকজনের অবস্থা আশঙ্খাজনক।

উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতাল,

তারপর সদর হাসপাতাল।

বর্তমানে চারজর ঢামেক, একজন পঙ্গুতে।

এতদিন কেবল শুনেছি রক্তরাঙা মেহেদীর কথা।

তবে আমি মেহেদীরাঙা রক্ত দেখেছি তার হাতে, পায়ে।

স্বজনের প্রানোচ্ছল চোখ মুহুর্তেই নদী হতে দেখেছি আমি।

রাত দিন এক করেছি একটা প্রান বাঁচাতে, রক্তের প্রয়োজনে।

পিকনিকে যাবে বলে তারা তাদের নতুন আর প্রিয় পোশাক পরেছিল নিশ্চয়।

বিভিন্ন রঙের সে পোশাকগুলো রক্তের লাল রঙ নিয়েছে।

তবে তারা বেঁচে আছে,

সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছে।

ভাবতেই ভালো লাগছে- দেহগুলো প্রাণ ফিরে পেয়েছে।

প্রাণগুলোকে ফিরিয়ে আনার গল্পে আমি কিংবা আমরা,

এক একটি চরিত্রের নাম।

- এটা ভাবতেই একটা মানসিক প্রশান্তির জায়গা খুঁজে পাচ্ছি।

ভালো থাকুক এই প্রাণগুলো।

 

দুপুর ১২টা ৪১। ৩০-১-১৭

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।




শাহরিয়ার সোহাগ এর হাসপাতাল থেকে কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন  

Haspatal theke poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা

No comments

Powered by Blogger.