ছেঁড়া জুতো || শাহরিয়ার সোহাগ || Chera Juta by Shahriar Sohag
ছেঁড়া জুতো
সম্পর্কের বয়সটা প্রায় দুই বছর।
আমার স্পর্শে কিংবা আলিঙ্গনে সে ই থাকতো।
কত মানুষ এসেছে, চলে গেছে। সে যায় নি।
তার সাথে আমার গভীর প্রেম।
কতবার তার বুকে আমি অস্ত্র চালিয়েছি হিসাব নেয়,
ক্ষতস্থানে আঘাত করেছি বারংবার।
সে তবুই যায় নি। হয়ত সে সত্যিই আমাকে ভালোবাসে।
আমি কেন স্বার্থপর হব। কেন তাকে ছেড়ে যাব।
পাওনাদার বিশ্বাসঘাতকগুলো যখন প্রতিনিয়ত আমাকে আশ্বাস দিয়েছে,
তখনো সে আমার সাথে চলতে অপারগতা জানায় নি।
সে তো বিশ্বাসঘাতক না।
আমার সাথে থাকবে বলেই তো দু'বছর আগে তাকে এনেছিলাম।
গত দু'বছর তার সাথে আমার নিরোবিচ্ছিন্ন পথচলা।
আজ সে ক্লান্ত, বিক্ষত। তবে তার প্রেমে আমি সিক্ত।
আজো তাকে আমি নতুনের মত ভালোবাসি।
আমার ছেঁড়া জুতো।
শাহরিয়ার
সোহাগ এর ছেঁড়া জুতো কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন
Chera Juta poem by Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments