আগন্তুক মেঘ || শাহরিয়ার সোহাগ || Agontuk Megh poem by Shahriar Sohag
আগন্তুক মেঘ
হঠাৎই মেঘের আগমন আমার হৃদয়াকাশে।
কোথা থেকে উড়ে এলো নির্দিষ্ট নয়।
তবে তার উড়া বহমান,
হৃদয় নীলের আনাচে কানাচে তার একক অবস্থান।
নাম জানি না। জানি না তার উদ্দেশ্য।
আমি তার নাম দিয়েছি মেঘ।
মেঘের কোমলতায় পরিপূর্ণ এই আগন্তুক।
সৌন্দর্য কিংবা চঞ্চলতায় অদ্বিতীয়া সে।
আমি তাকে হাসতে দেখেছি,
শুনেছি তার হাসির শব্দও,
আমি ছুঁয়ে দেখেছি তাকে।
তার স্পর্শে অনুভবে অনুভব করেছি তার কোমলতা।
সে আমার হৃদয় ভিটায় এক আগন্তুক।
আমি তার নাম দিয়েছি আগন্তুক মেঘ।
শাহরিয়ার সোহাগ এর 'আগন্তুক মেঘ' কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন
Agontuk Megh poem by Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments