সবুজের খোঁজে || শাহরিয়ার সোহাগ || Shobujer Khoje poem by Shahriar Sohag
সবুজের খোঁজে
সবুজের খোঁজে আমি একলা বারান্দায়।
তবে কংক্রিটের এই স্তুপের মাঝে,
হয়ত সেটা বৃথা চেষ্টা মাত্র।
কোকিলের বদলে কাকের ডাক কিংবা
স্বচ্ছ বাতাসের পরিবর্তে উড়ন্ত ধুলা।
এর মাঝে আমি সবুজ পাবো না জানি।
তবুও যতদূর চোখ যায়,
আপলক চোখে আমি সবুজ খুঁজি।
ঝাপসা দৃষ্টিতে সবুজ সৃষ্টি করতে গিয়ে,
খুঁজে পেলাম - বিভিন্ন রঙে সেজেছে কংক্রিটের স্তুপগুলো।
লাল-সবুজের এই দেশে, ছোট্ট এই শহরে,
আমি সবুজ খুঁজে পাইনা।
শাহরিয়ার সোহাগ এর সবুজের খোঁজে কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন
Shobujer Khoje poem by Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা
.webp)

No comments