উন্মাদ বায়ু নৃত্য || শাহরিয়ার সোহাগ || Unmad Bayu Nritto poem by Shahriar Sohag
উন্মাদ বায়ু নৃত্য
নির্ঘুম রাতে ঘুমবো বলে প্রস্তুতি নিচ্ছি।
জানালার বাইরে আকাশ ততক্ষণে চোখ খুলতে শুরু করেছে।
আকাশের ঘুম ভাঙিয়ে ঘুমানোর অভ্যাস আমার বহুদিনের।
তবে আজই প্রথম ঘুম থেকে উঠে চিৎকার করে কাঁদতে দেখলাম তাকে।
জানালা দিয়ে উত্তরের আকাশপানে চেয়ে রইলাম কিছুক্ষণ।
উন্মাদ বৃষ্টির শীতল ফোটা পড়ল আমার বাড়িয়ে রাখা হাতে।
মনে পড়ে গেল গত বিকেলে আমাদের একসাথে বৃষ্টি ছোঁয়ার কথা।
রিক্সার হুট দিয়ে, পলিথিন ধরেও ভিজে একাকার দুই প্রাণী।
আর এখন বৃষ্টির আলিঙ্গন বাতাসের সাথে।
বাতাস বুঝি অনুভব করছে তার যৌনতা।
প্রকৃতি কে তছনছ করে উচ্চাঙ্গ নৃত্যে ব্যস্ত উন্মাদ বাতাস।
আমি ক্লান্ত চোখে সেটার প্রত্যক্ষ নিরব দর্শক মাত্র।
শাহরিয়ার সোহাগ এর উন্মাদ বায়ু নৃত্য কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন
Unmad Bayu Nritto poem by Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা
.webp)

No comments