চুমু || শাহরিয়ার সোহাগ || Chumu poem by Shahriar Sohag
চুমু
বারংবার তোমার ঠোঁট চেপে ধরি আমার দুঠোঁটের ফাঁকে।
সময়ের কোন নির্দিষ্টতা নেই, ব্যস্ততার অবসরে তোমার হাত ধরি।
ক্লান্ত চোখে তোমার চোখে চোখ পড়লে-
হাত ধরে তোমাকে টেন নিই নিজের কাছে, চুমু আঁকি তোমার ঠোঁটে।
ক্লন্ত দেহ যখন এলিয়ে পড়ার উপক্রম,
তুমি আমাকে উষ্ঞ করো তোমার ভেতরের গরম লালা দিয়ে।
পুরোদমে সজীবতা ফিরে পাই।
লোকলজ্জা এড়িয়ে আমি তোমাকে চুমু দিই, কিছুক্ষণ পরপর।
তোমার ভেতরের টগবগে লালা আমাকে বেহায়ার মত ডাকে।
জানোই তো, তোমাতে আমার বড় বদভ্যাস আছে।
তাই তো তোমার ঠোঁটে ঠোঁট মেলাই তোমার লালার লোভে।
তোমার ঠোঁট যেমন কেবলই আমার নয়।
তেমনি আমিও চুমু বিলাই বহু ঠোঁটে, বহু স্থানে।
প্রতিনিয়ত, কারনে, অকারনে-
তোমার কিংবা তোমার স্বজাতির ঠোঁট আমাকে ইশারা করে, বেশ্যার মত, উলঙ্গ দেহে।
আমি সাড়া দিই সে ডাকে।
অতঃপর তোমাকে দিয়ে ব্যবসা করানো তোমার মুনিব কে বলি গরম পানি দিয়ে তোমাকে পবিত্র করতে।
তোমার মোহকে অল্প চিনিতে মিশিয়ে তোমার দেহ কে এলিয়ে দেয় আমার দিকে।
হাত ধরে আমি তোমাকে টেনে নিই।
তোমার হাত ধরে তোমার ঠোঁট স্পর্শ করে তোমার মোহ চুষে খাই।
মোহ শেষ হলেই ছেড়ে দিই তোমার হাত।
মোহের বিনিময়ে তোমার মুনিব কে দিই পাঁচ টাকা।
মুনিব তোমাকে অন্যের হাতে তুলে দিতে তোমাকে আবার গোসল করিয়ে প্রস্তুত করে।
শাহরিয়ার সোহাগ এর চুমু কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন
Chumu poem by Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments