খুব জরুরী || শাহরিয়ার সোহাগ || Khub Joruri poem by Shahriar Sohag
এই রাজপথ আর কত রাঙাবি-
আমার ভাইবোনের রক্তে ?
তোরা জানোয়ার থেকে মানুষ হবি কবে ?
জীবনের নিরাপত্তা চেয়ে-
তারুণ্য বারবার রাজপথে নামে,
নিরাপদ সড়কের দাবিতে।
আর শাসকগোষ্ঠী তাদের গায়ে-
দেশোদ্রোহীর সিল মেরে নিজেরা দেশপ্রেমিক সাজে।
একশ্রেণীর সুবিধাবাদি 'নেতার গুও মিষ্টি' টাইপের-
মানসিকতা নিয়ে পরিচ্ছন্ন এক দাবীর বিরুদ্ধে যায়।
থেকে যায় সব চাওয়া,
পুলিশ আবারো মন দেয় পকেট ভারিতে।
ভুয়া লাইসেন্সের ভন্ডগুলো হো হো হেসে-
আবারো গাড়ি নামায় রাস্তায়।
পুলিশকে তারা ম্যানেজ করে চলে।
তাইতো শহরের বাসগুলোতে পুলিশের ভাড়া লাগেনা।
আর হাফপাশের কথা বললেই মারমুখী হয় জানোয়ারগুলো।
বাড়ে মৃতের সংখ্যা।
আমার ভাইয়ের মগজগুলো ছড়িয়ে থাকে রাস্তায়।
এর সমাধান নেই!
এই সত্যিগুলো অনেকে বলবেই না-
মিষ্টি গু চাটতে না পারার ভয়ে।
পাতা ভরে চিঠি পাঠাবে বালমার্কা দলীয় বাক্যে।
জীবনের মানে তারা কি বা বুঝবে।
তাদের কাছে জীবনের আর কি ই বা মূল্য আছে?
ভিন্ন জাতের কিছু মানুষ আমাদের রক্ত দেখে হাসে।
খুব দোয়া করি-
এই শুয়োরগুলোর মরণও যেন হয় রাস্তায়।
আর তাদের মগজ চেটে খাবে সেদিনের ক্ষুধার্ত কুকুর।
সড়ক নিরাপদ করতে-
সড়কের শুয়োরগুলোর মরাটা খুব জরুরী।
সন্ধ্যা ৬টা ৪৫। ১৯-৩-১৯,
ধানমন্ডি, ঢাকা।
শাহরিয়ার সোহাগ এর 'খুব জরুরী' কবিতা
টি ভালো লাগলে শেয়ার করুন
Khub Joruri poem by
Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments