Header Ads

পরের জনমে ২ || শাহরিয়ার সোহাগ || Porer Jonome 2 poem by Shahriar Sohag

পরের জনমে ২ || শাহরিয়ার সোহাগ || Porer Jonome poem by Shahriar Sohag

পরের জনমে তোমার বয়স হবে উনিশ।

আর আমি তখন একুশ বছরের টগবগে যুবক।

পরের জন্মে আমি তোমায় নিয়ে কবিতা লিখবো।

তুমি চাইলে হতে পারো আর জনপ্রিয় কিংবা-

কালজয়ী উপন্যাস এর সবচেয়ে রহস্যময় নারী চরিত্র।

পরের জন্মে তুমি চাইলে তোমায় নিয়ে নৌকা চালাবো- সময়ের সবথেকে খরস্রোতা নদীতে।

একটাই অনুরোধ তুমি তখন শাড়ি পড়ে এসো।

কপালের ঠিক মাঝখানে একটা টিপ দয়ে,

কাজল ভরা চোখ আর ঠোঁট ভরা হাসি নিয়ে এসো।

পরের জন্মে আমি তোমার জন্য ফুলের চাষ করবো।

চোখে দৃশ্যমান যতটুকু রাজ্য তার পুরোটাই থাকবে -

কাঠগোলাপ, বকুল আর হলুদ গোলাপে ভরা।

আমি তখন দুষ্টুমি শিরোমনি হবো,

ইচ্ছামত দুষ্টুমি করবো তোমার সাথে।

যখন যেমন ইচ্ছে আদর করবো তোমায়।

পরের জন্মে তোমার জন্য পাহাড় কিনব।

কোথায় পাহাড় কিনবো জানো?

বান্দরবানের খুব গহীনে, ওখানে আমার বন্ধু থাকে।

ওর নাম পাটন। পাহাড় কিনতে না পারলেও

পাটনের অনেকগুলো পাহাড়ের কোন একটা -

ওর থেকে চেয়ে নেব।

পাটন আমাকে এমনি এমনিই দিয়ে দেবে।

তারপর সেই পাহাড় চূড়ায় একটা ঘর বানাবো।

ঘরের দক্ষিণে ছাউনি ঘেরা একটা বারান্দা থাকবে। আমি যখন তোমায় নিয়ে কবিতা লিখবো ওখানে বসে, আমার ক্লান্তিতে প্রশান্তি হয়ে তুমি আমার জন্য চা নিয়ে আসবে।

চায়ের কাপটা দেওয়ার ছলে আমায় একটু ছুঁয়ে দেবে। আমি তোমায় নিয়ে প্রেমের কবিতা লিখবো।

পরের জনমে কোন আধুনিকতা থাকবেনা।

সেখানে আধুনিকতা বলতে কেবল আমার জন্য খাতা কলম,

আর তোমার জন্য কয়েক হাজার চুড়ড়ি টিপ থাকবে।পরের জনমে যতগুলো দিন বাঁচবো,

তার প্রত্যেকটা দিনের প্রত্যেকটা মুহূর্ত আমি তোমায় ছুঁয়ে থাকবো।

 


শাহরিয়ার সোহাগ এর 'পরের জনমে ২কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 

Porer Jonome 2 poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


 

No comments

Powered by Blogger.