Header Ads

দশ বছর পর || শাহরিয়ার সোহাগ || Dosh Bocor Por poem by Shahriar Sohag

 

দশ বছর পর  ||  শাহরিয়ার সোহাগ


দশ বছর পর


দশবছর পর-

বাসে আসার সময় হয়ত উপভোগ করব কন্টাক্টরের সাথে কোন এক ছাত্রের ভাড়া নিয়ে কথা কাটাকাটি।

দশবছর পর-

হয়ত স্বাধীন ভাবে এখনকার মত চুল দাড়ি রাখতে পারব না।

দশ বছর পর-

রাইফেলস এর ফুডকোডে হাস্যজ্বল কোন যুগল দেখলে, ঠিকই মনে পড়বে-

প্রমিকার সাথে আমার খাবার ভাগ করে খাওয়ার কথা।

দশ বছর পর-

রেস্টুরেন্টে দামী খাবার খাওয়ার সময় সামনের যুবকটা যদি ডিমের তরকারি দিয়ে ভাত খায়-

ঠিকই বুঝে নেবে ব্যাচেলর যুবকের মেসে সেদিন বুয়া আসে নি।

দশ বছর পর-

ঝাঁকড়া চুলের কোন কিশোরের এককাঁধে ঝুলানো ব্যাগ দেখে মনে পড়বে আমার এখনকার সংগ্রামের কথা, অভিনয় আর অভিনয় কেন্দ্রিক আত্মত্যাগের কথা।

দশ বছর পর-

প্রিয় ক্যাম্পাসে যাওয়া হবে না নিয়মিত।

প্রিয় চেহারাগুলো মনে পড়বে শুধুমাত্র প্রয়োজনে।

যোগাযোগ হবে অনেকটা হায় হ্যালো তে।

কর্মক্ষেত্র আর পরিবারের বাইরে ভাবার সময়ও পাবে না অনেকে।

দশ বছর পর-

টিএসসি, শহীদ মিনার, রমনা-

এগুলোকে জোয়ান রাখার দায়িত্ব নেবে তখনকার যুগলরা।

বাবলুর নিয়মিত দোকানে অনিয়মিত আমরা তখন অতিথি কেবল।

দশ বছর পরও জায়গা দখল থাকবে সমকালীন ছাত্রদের।

আমরা নাকি তখন হব কর্মজীবী।

দশ বছর পর-

প্রেমিকা নিয়ে ধানমন্ডি লেকে বসে গল্প করা হবে না ঠিকই,

তবুও লেকে যাব, ভোরবেলা, কেটস ট্রাওজার পরে, বেশিদিন বাঁচার আশায়।

দশ বছর।

মাঝে অনেকগুলো বছর, অজস্র সময়।

দশ বছর পর আমার প্রেমিকা হবে আমার অভ্যাস, অথবা অন্যকারো ঘরণী।

দশ বছর পর পরাজিত হতে পারি বার্ধক্যের কাছে, অথবা থেমে যেতে পারে জীবন।

তবুও দশবছর পর-

বেঁচে থাকতে চাই। দাহ্য স্মৃতিগুলোকে আগলে।

 

শাহরিয়ার সোহাগ এর দশ বছর পর কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 
Dosh Bocor Por poem by Shahriar Sohag 

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা

No comments

Powered by Blogger.