Header Ads

সত্ত্বে আর ভবিষ্যতে তুমি || শাহরিয়ার সোহাগ || Shotte Ar Vobissote Tumi poem by Shahriar Sohag

সত্ত্বে আর ভবিষ্যতে তুমি  ||  শাহরিয়ার সোহাগ


সত্ত্বে আর ভবিষ্যতে তুমি


আর মনমাঝে ওগো

তোমারি বিচরণ বেলা অবেলায়।

তোমারি ছোঁয়া মোরে ভাসায় অজানায়।

তোমারি নয়নেরো প্রতিটা পলকে,

দুলোকে ভুলোকে ভাবায় আমাকে।

নিশিরো নিদ্রাচ্ছন্ন নয়নযুগল,

নিমগ্ন তোমাকে নিয়ে ভাবতে সকল।

তোমারি দেহেরো প্রতিটা পরশে,

আমারো দেহের কোষগুলো তোমার সনে মেশে।

তোমার কালোকেশের উন্মাদ নৃত্যে,

তুমি প্রতিনিয়ত মেশো আমারো সত্ত্বে।

তোমাকে ঘেরা আমার অদূর ভবিষ্যত,

যে সাধনায় নির্ঘুম প্রায়শো রাত।

দিবার কর্মযজ্ঞ বাড়িয়ে 'গুন

লক্ষ্য তোমায় নিয়ে অদূরের স্বপ্নসাধন।


শাহরিয়ার সোহাগ এর সত্ত্বে আর ভবিষ্যতে তুমি কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 
Shotte Ar Vobissote Tumi poem by Shahriar Sohag 

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা

No comments

Powered by Blogger.