অভিনেতা || শাহরিয়ার সোহাগ || Ovineta poem by Shahriar Sohag
অভিনেতা
দূরত্বটা একুশ বছরের।
আজ তোমার চোখে পানি।
আমি জানি সেটা লোক দেখানো।
তুমি কাঁদবে আমার জন্য? ভাবায় যায় না।
তোমার প্রাপ্য ডাকে আমি কখনোই ডাকি নি তোমাকে।
সে ডাক শোনার অধিকার কিংবা না শোনার অভিযোগ-
এ দু'য়ের কোন যোগ্যতা ই নেই-হয়নি-হবে না তোমার।
তোমার আমার সম্পর্ক, সম্পর্কের গভীরতা-
সবই আমাদের অজানা নয়।
তবে মানুষ দেখানো ভালোবাসায়-
আজ তোমার চোখে পানি, ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না।
আমি তো জনি, সবই অভিনয় তোমার।
যদি অভিনয়ই না হয়, তাহলে এতদিন কোথায় ছিল তোমার মহত্ব?
লোক দেখানো চোখের পানিতে প্রকাশ করলে তোমার আবেগ।
নিভৃতে ফেলা আমার একুশ বছরের চোখের পানির কোন মূল্য নেই।
হয়ত বা নেই। কারণ আমি তো কাউকে সাক্ষী করে কাঁদিনি।
তাই আমি হয়েছি সুখী মানুষ। তাই না?
তুমি মানুষ দেখিয়ে কাঁদতে পারো।
আর আমি চোখের পানি লুকিয়ে মানুষের মধ্যে হেসেছি একুশটা বছর।
কি জানি, কে অভিনেতা? তুমি নাকি আমি?
শাহরিয়ার সোহাগ এর অভিনেতা কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন
Ovineta poem by Shahriar Sohag
Ovineta poem by Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments