Header Ads

অমানুষের ভালোবাসা || শাহরিয়ার সোহাগ || Omanusher Valobasha poem by Shahriar Sohag

অমানুষের ভালোবাসা || শাহরিয়ার সোহাগ


অমানুষের ভালোবাসা 


তোমার সাথে বিয়ের রাতে-

আকাশে একটা আস্তো রুটির মত চাঁদ উঠবে। ভরা পূর্ণিমা।

জানালার পর্দাটা সরিয়ে দেব,

জানালার ওপারের চাঁদটা উঁকি দিয়ে আমাদের গল্প শুনবে।

চাঁদনী রাতে পূর্নিমার আলোতে আমার কোলে তুমি মাথা রাখবে।

তোমাকে ঘেরা আমার স্বপ্নগুলো তোমার সাথে ভাগাভাগি করে নেব।

ক্লান্ত তুমি হঠাৎ শ্রান্ত হয়ে আমার কোলেই ঘুমিয়ে পড়বে।

আমি তোমার ঘুমন্ত ক্লান্ত চাহনীর দিকে আপলক চোখে চেয়ে থাকব।

তোমার প্রতিটা নিঃশ্বাসে আমি প্রেম খুঁজবো।

আমার কোলে বাচ্চাদের মত তোমার ঘুমন্ত শরীর।

আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেব।

আমি তোমার স্পর্শে তোমাকে অনুভব করবো,

তোমার রূপের আয়োজন অবলোকন করবো।

তোমার এই আয়োজনের প্রতিটা বিন্দু শুধু আমারই জন্য।

এমনই তো হবার কথা ছিল।

অথচ বিয়ের রাতে তোমাকে যখন কাছে পেলাম,

ভুলে গেলাম তুমিই আমার একমাত্র সেই প্রিয় প্রেয়সী।

নিজেকে বীরপুরুষ প্রমাণ করতে,

পৌরুষত্ব দেখানোই ব্যাস্ত হলাম।

ঝাঁপিয়ে পড়লাম তোমার উপর।

তোমার কাঁচা মাংসের গন্ধে উন্মাদ হয়ে-

দেখেও না দেখার ভান করলাম তোমার ক্লান্তি চাহনী।

তোমাকে অনেকটা তোমার অনিচ্ছায় ভোগ করলাম।

অবশেষে ক্লান্ত শরীরে নিজেই ঘুমিয়ে গেলাম।

পুরোটা রাত তুমি একাই জানালার বাইরের-

আস্তো রুটির মত চাঁদের দিকেই তাকিয়ে থাকলে।

আমি কি সত্যিই তাহলে তোমাকে ভালোবেসেছিলাম?

নাকি আমার ভালোবাসার আয়োজন ছিল তোমার দেহ কে ঘিরে?

ধিক্কার দাও আমার এই ভালোবাসাকে।

ধিক্কার দাও আমায়।

ঘৃন্যা করো, একবারের জন্য হলেও।

 

১৭-২-১৭। দুপুর ২ টা ৪০। চট্টগ্রাম


শাহরিয়ার সোহাগ এর 'অমানুষের ভালোবাসা' কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 
Omanusher Valobasha poem by Shahriar Sohag  


শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা

No comments

Powered by Blogger.