Header Ads

নিখুঁত নীল নকশা || শাহরিয়ার সোহাগ || Nikhut Nill Noksha poem by Shahriar Sohag

 

নিখুঁত নীল নকশা || শাহরিয়ার সোহাগ || Nikhut Nill Noksha poem by Shahriar Sohag

নিখুঁত নীল নকশা

চাপাতির ধার টা আগেই দেখে নিয়েছি।

এখন শিকারের অপেক্ষা।

তার সাথে আমার কোন দ্বন্দ্ব নেই।

আমি তাকে চিনি না, আগে দেখি নি কখনো।

তাতে কি? উপরের নির্দেশ, মানতেই হবে।

আমার উপর তাদের বিশ্বাস তো আমাকে রাখতেই হবে।

আমার শিকারে কোন ব্যর্থতা নেই।

নিখুঁত ছকে শিকার করেই আমি নিরুদ্দেশ।

কে ধরবে? ধরার মানুষগুলোর তো চোখে চশমা। কালো চশমা।

আমি শুধু তাকে মারব?

তার স্বপ্ন, তার সন্তান, তার বাবা-মা, তার স্ত্রী-প্রেমিকা-কিংবা ভালোবাসার মানুষ?

আমি তো তাদের কোন ক্ষতি করছি না।

পাশের রুমে আটকে রেখে কুপিয়ে মারছি তাকে।

হারামজাদা, এত বড় সাহস? আমদের মতবাদের বাইরে মত প্রকাশ?

এ সাহস তোকে কে দিল?

তাকে ঘিরে তার প্রিয়জনদের স্বপ্ন ফ্যাকাসে করে-

নিজের হাতটা রাঙিয়ে নিলাম তাজা রক্তে।

আমার একটা প্রেমিকা ছিল। সে এখন অন্যের ঘরণী।

আ হা, সে কি ভালোবাসা।

আমি একটু ব্যাথা পেলে প্রমিকার চোখে বন্যা নামত।

আমি নানাবাড়িতে বেড়াতে গেলে আমি দেখতে না পেয়ে-

সে অসংখ্য রাত তারা গুনেছিল।

তবে সে আজ অন্য কারো, এইত গাড় ছিল সে ভালবাসা।

আর এই মানুষটা?

ও মরলে কি হবে বউয়ের, যে বউ তাকে ভালোবেসেছে দেহ-মন উজাড় করে।

তার অনুপস্থিতিতে কি হবে তার পরিবারের?

এসব বাল-ছাল ভাবার সময় আমার নেই।

সময় খুব অল্প, নিখুঁত নীল নকশা।

ভাইয়ের হুকুম, আজই শেষ করতে হবে জানোয়ারটা কে।

আমি তাকে চিনি না, আগে কখনো দেখিনি।

বড় ভাইয়ের কাছে শুনেছি, কি সব লেখালেখি করে।

তাই ভাইয়ের হুকুমে আমি এসেছি।

আমাকে কে ধরবে? ধরার মানুষগুলোর তো চোখে চশমা। কালো চশমা।

 

ধানমন্ডি, ঢাকা। ২৯-৮-২০১৫

 

শাহরিয়ার সোহাগ এর নিখুঁত নীল নকশা কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 
Nikhut NIll Noksha poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা

No comments

Powered by Blogger.