Header Ads

তুমি কি পারবে? || শাহরিয়ার সোহাগ || Tumi Ki Parbe poem by Shahriar Sohag

তুমি কি পারবে? || শাহরিয়ার সোহাগ


জানি কবিতা তোমার পছন্দ না।

তবে ভালোবেসেছো এক কবি কে।

তুমি কি পারবে আমার মত আমার কবিতা কে ভালোবাসতে?

ভালোবাসার আগে তুমি হয়তো জানতে না যে আমি উন্মাদ।

পারবে কি আমার সব উন্মাদনার সঙ্গ দিতে, অথবা মেনে নিতে?

মাঝরাতে কথা বলার সময় হঠাৎ যদি বলি-

পরে কথা বলব, মাথায় নতুন কবিতা এসেছে।

জানি তুমি মেনে নিতে পারবে না।

তবে মানিয়ে নিতে তোমার অক্লান্ত চেষ্টা।

হয়তবা তোমার সাথে যৌনতার পূর্ণতার চূড়ন্ত মুহূর্তে-

মাথায় কোন ছন্দ ঘোরাঘুরি করলে খাতা কলম নিয়ে বসে যাব।

তুমি কি পারবে সেটা সহজে মেনে নিতে?

জানি কষ্ট হবে। কষ্টই জীবনের মূলমন্ত্র।

আমি কবিতা লিখব।


শাহরিয়ার সোহাগ এর 'তুমি কি পারবে?কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 

Tumi Ki Parbe poem by Shahriar Sohag  

 শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা

No comments

Powered by Blogger.