Header Ads

বেশ অসহায় || শাহরিয়ার সোহাগ || Besh Oshohai poem by Shahriar Sohag

বেশ অসহায় ||  শাহরিয়ার সোহাগ || Besh Oshohai poem by Shahriar Sohag

বেশ অসহায়


ধর্ষক হুজুরসাব, তাই-
প্রতিবাদের রাস্তায় নেই দাড়িওয়ালারা।
আমার বোন নুসরাত পড়তো মাদ্রাসায়,
তাই তার জন্য ভার্সিটি পড়ুয়ারা নামেনি রাস্তায়।
অথচ কোটার রিরুদ্ধে, পক্ষের মানুষের অত্যাচারে-
রাজধানী অচল কিছু অনেকগুলো দিন।
বোরখা পরা মেয়েটার মৃত্যুতে-
প্রতিবাদ করেনি টিপওয়ালীরা।
চুলবড় গাজাখোর নেতারা আজ মাতাল হয়ত
নুশরাত কোনো দলের না,
নুশরাত ভোটার হয়নি এখনো।
তাই কোনো দলই এখনো-
তাকে নিজের বলে দাবি করে রাস্তায় নামেনি।
তাকে হত্যার বিচারের দাবিতে রাজপথ কাঁপেনি।

সিলেটের বদরুলের বিচার!
শেষ পর্যন্ত কি হয়েছে জানি না।
তনুর কথা মনে আছে?
বিস্তারিত বলবো না আর।
নির্বাচনের রাতে নোয়াখালীর তিন সন্তানের মা কে-
ধর্ষণের প্রধান আসামী নির্দোষ প্রমাণিত হয়েছে।
কারণ ধর্ষিতা বিরোধী দলের।
আর ধর্ষক ফুলে ঢোল হওয়া পাতি নেতা।
সিরাজউদ্দৌলার তো জামাত নেতা।
সরকারের সবচে অপছন্দের নাম।
এবার অন্তত বিচার হোক।

আমার বোনের পায়ের বেরিয়ে থাকা অংশ-
আমার বাংলাদেশের আলো।
আর ওর ব্যান্ডেস করা পুরো দেহ-
আমার দেশের বর্তমান চিত্র।
আশায় থাকি একদিন আসবে এক সভ্য প্রভাত।
সেদিন যেন না পুড়ে মরে আর কোনো নুসরাত।

 


মানিকগঞ্জ। রাত ৩টা ২০১১--১৯



শাহরিয়ার সোহাগ এর 'বেশ অসহায়' কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 

Besh Oshohai poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা

No comments

Powered by Blogger.