দূরত্ব ২ || শাহরিয়ার সোহাগ || Durotto 2 poem by Shahriar Sohag
যোগোযোগের দীর্ঘ বিরতি আর
দূরত্বের নিয়মিত অনুশীলনে,
একদিন আমরা দুজনই-
কেবল পরিচিত মুখ হবো এই ত্রিভুবনে।
হয়ত অভিমান কিংবা কিংকর্তব্যবিমূঢ়তায়-
আমাদের কথাও হবে না না বলার মত।
প্রকৃতির পালাবদলে ভাঁজ পড়া চেহারায়
তাকিয়ে দেখবো কেবল। অজানা রবে বুকের ক্ষত।
হয়ত দুজন নতুন সংগা তৈরী করবো ভালো থাকার,
কিংবা দক্ষ অভিনয়শিল্পী হবো ভালো থাকার মঞ্চোতে।
তোমার আমার গল্পগুলো ভেসে বেড়াবে-
তখনকার নির্ঘুম নিঃসঙ্গ রাতগুলোতে।
শাহরিয়ার সোহাগ এর 'দূরত্ব ২' কবিতা
টি ভালো লাগলে শেয়ার করুন
Durotto 2 poem by
Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments