প্রেমের কবিতা || শাহরিয়ার সোহাগ || Premer Kobita poem by Shahriar Sohag
তোমায় প্রেমের নামে ডাকি? তোমার প্রেমে পড়ি?
তোমায় বুকে জড়াইয়ে কপালে চুমু দিয়ে,
তোমাকে নিয়ে লেখা-
আমার একটা প্রেমের কবিতা শোনাই?
সেদিন সন্ধ্যায়, তোমার প্রিয় রজনীগন্ধায়,
গন্ধে ডুবে আমি যেন তোমাতে হারাই।
তবে কথা দেও,
তোমাকে ঠিক যতগুলো কবিতা শোনাবো,
দেখা হলে গুণে গুনে আমার ঠোঁটে-
ঠিক ততবার ঠোঁট ছোঁয়াবে।
তুমি আমায় তোমার মোহ, প্রেম দিও,
এই সেসব ছন্দে বেঁধে তোমায় কবিতা উপহার দেবে।
শাহরিয়ার সোহাগ এর 'প্রেমের কবিতা' কবিতা
টি ভালো লাগলে শেয়ার করুন
Premer Kobita poem by
Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা
.webp)

No comments