Header Ads

দূরত্ব ১ || শাহরিয়ার সোহাগ || Durotto poem by Shahriar Sohag

  

দূরত্ব || শাহরিয়ার সোহাগ || Durotto poem by Shahriar Sohag

তোমার বিয়ের মাস কয়েক আগে থেকে-

কোনো এক অজানা কারণে,

আমাদের যোগাযোগ কমে যায়।

তুমিই এড়িয়ে চলতে আমাকে।

হয়ত তোমাকে ঘিরে আমার দুর্বলতা তুমি বুঝেছিলে।

হিজাবে মুখ ডেকে আসা তুমির সাথে,

নীলক্ষেত গিয়েছিলাম তোমার বই কিনতে।

তোমার সাথে প্রথম যে রেস্টুরেন্টে বসেছিলাম-

সেটা ভেঙে নতুন বিল্ডিং হচ্ছে।

টংয়ের চায়ের কথা মনে আছে তোমার?

বইমেলাতেও গিয়েছিলে আমার বই কিনতে।

রমনায় আমার ক্যামেরার সামনে তুমি,

সরাসরি তোমার চোখে তাকাতে পারিনি কখনো,

ছবি তোলার অজুহাতে লেন্স জুম করে-

বারবার দেখেছি তোমার চাহনী, চোখ, ঠোঁট।

হঠাৎ তোমার বিয়ের খবর শুনলাম।

আমার কথা আমার ভেতরেই থাকলো।

আর কথা হল না তোমার সাথে।

হবেও না আর। দুরত্ব আজ অনেক বেশি।



শাহরিয়ার সোহাগ এর 'দূরত্বকবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 

Durotto poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments

Powered by Blogger.