স্বেচ্ছাচার || শাহরিয়ার সোহাগ || Secchacar poem by Shahriar Sohag
আমাকে ভুলে যাওয়া ঠিক অতটাও সহজ নয়,
নিয়ম করে আমি ঠিকই উঁকি দেবো তোমার মনে,
তুমি চাইলেও, না চাইলেও, তোমার মনের উঠানে-
আমার কাব্যচর্চা আমি চালিয়েই যাবো।
তোমার সব কথা শোনার মানুষ আমি নই।
ঋতু কিংবা দিনরাত্রির পালাবদলের নিয়মে,
আমি বারবার হাজির হবো তোমার কাছে,
তোমাকে ভালোবাসতে। তোমায় ভেবে লিখতে।
আমার এই সাধনার উপাখ্যান,
তুমি চাইলে প্রত্যাখ্যান করতেও পারো।
মোহে ডুবে জীবনের মানে খুঁজতে পারো আমার ঠোঁটে।
সেই সিদ্ধান্ত তোমার। তবে আমি বারংবার আসবো।
আমাকে ভুলে থাকা ঠিক অতটাও সহজ নয়।
শাহরিয়ার সোহাগ এর 'স্বেচ্ছাচার' কবিতা
টি ভালো লাগলে শেয়ার করুন
Secchacar poem by
Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা
.webp)

No comments