Header Ads

কানে মুচলেকা জাতি || শাহরিয়ার সোহাগ || Kane Musleka Jati poem by Shahriar Sohag

 

কানে মুচলেকা জাতি || শাহরিয়ার সোহাগ

অনেক আগে শুনেছিলাম একবার কান নিয়েছে চিলে।

সত্যতা না জেনে চিলের পিছে ছুটলো সবাই মিলে।

হিন্দু হয়ে কেন করবেন তিনি ইসলাম অবমাননা।

তবে আসলে তিনি কি বলেছিলেন সেটা কেউ জানে না।

হাওয়ায় ভাসছে কথা,

তিনি ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন।

প্রভাবশালীরা তাকে কান মুচলেকা দিয়েছেন।

শিক্ষক সংখ্যালঘু, তাই বাধ্য হয়েছেন।

শিক্ষক ধরেছেন কান, তাই

বিবেকও আজ কান ধরে ঝুলছে।

নিজ দোষেই সমাজ দেশ কান ধরে পচতাচ্ছে।

কারিগর যদি নিজ হাতে তার কান ধরে রাখেন।

সরকার তার কাছ থেকে আর আশা করেন?

ক্ষমা করবেন স্যার, আমরা পারিনি আপনাকে বাঁচাতে।

তবে রাগে, ক্ষোভে, প্রতিবাদে আজ হাত ধরেছি হাতে।

গুরু আমার যদি হয় লাঞ্চনার শিকার।

আমি তো তার ছাত্র, আমি দেশকে কি ই বা দেব আর।

ক্ষমতাবান দের বিচার চেয়ে লজ্জা দিবেন না আর।

এমন কথা কি বলবেন বাংলাদেশ সরকার?

 

সকাল ৯টা ৪৫. ১৮-৫-১৬। জিগাতলা, ধানমন্ডি।



শাহরিয়ার সোহাগ এর 'কানে মুচলেকা জাতি' কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 

কানে মুচলেকা জাতি || শাহরিয়ার সোহাগ || Kane Musleka Jati poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা

No comments

Powered by Blogger.