মৃত্য || শাহরিয়ার সোহাগ || Mrittu poem by Shahriar Sohag
মৃত্য
মৃত্যুকে আমি চাই নি তবুও
বেঁচে আছি মৃত্যুর মধ্যেই।
দরজায় জানালায় প্রতিনিয়ত মৃত্যুর হাতছানি।
তারপরও বেঁচে থাকার নির্মম আকুতি।
ক্লান্তির হাত ধরে ফোঁটায় ফোঁটায় পথ মাপা ভোর,
রুদ্রতাপে ঝর ঝর করে দুচোখের মরমী মনি।
দুধার তবু উঁচু থাকে ক্রমান্বয়ের ধারায়।
জানালার পাশে দাঁড়িয়ে স্মৃতিকে করি মন্থন।
ফিরে আসে বাতাসের সাথে মদমদে প্রেম-
আবহমানের বিক্রিত শরীর,
রূপোলী জাদুর রসিক প্রেমিক।
পিতলের মজ্জায় জাদুকর ফুঁ দেয়,
বিশুদ্ধ তোমাকে আমি ফুটিয়ে তুলি- তুলিতে,
ভেতরে ছবি, ভেতরে ভেতরে মৃত্যুর মিছিল।
পরিত্যক্ত ক্যানভাসে ভেসে উঠি আমি, মূলত আমি ই।
রাত ১০ টা। ২১-১২-১৫। ধানমন্ডি, ঢাকা।
শাহরিয়ার সোহাগ এর মৃত্য কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন
Mrittu poem by Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments