বদলানো আমি || শাহরিয়ার সোহাগ || Bodlano Ami poem by Shahriar Sohag
তোমার চোখে আমি হয়ত বদলে গেছি।
আগের মত তোমার জন্য যাত্রী ছাউনীতে বসে অপেক্ষা করি না।
ভোরবেলা আগের মত দৌড়াতে বের হয়ে তোমাকে সময় দিতে পারি না।
কদিন পরপরই তোমাকে এখন তোমার প্রিয় গোলাপ দিই না।
ছোট ছোট উপহারে চমকে দিই না তোমাকে।
তোমার চোখে এই আমাকে অপরিচিত ভাবাটা অস্বাভাবিক নয়।
তুমি আমার শুধু বর্তমান না, ভবিষ্যৎও।
ভবিষ্যৎতে তোমাকে একান্তে অর্জনে বর্তমান কে ব্যস্ত রেখেছি নিজেকে গোছাতে।
কাজের ব্যস্ততায় হয় না তোমার জন্য অপেক্ষায় থাকা।
মাঝরাত অব্দি কাজ করে ভোর সকালে হয়ে উঠে না তোমার মুখ দর্শন।
তুমি এখন আবেগ নও, হয়ে গেছো আমার অভ্যাস।
তাই ছেলেমানষি ভুলে বাস্তবতায় তোমাকে নিয়ে বেঁচে থাকার গল্প সাজাই।
যে গল্পের মূল চরিত্রে থাকব আমি আর তুমি,
যে গল্পে থাকবে একটা সুখোসমাপ্তি।
ভেবো না তোমাকে এড়াতে চাইছি।
তোমাকে অর্জন করতে কিছুটা বর্তমানকে বর্জন করে ভবিষ্যৎ নিয়ে ভাবছি।
তুমি তো আমার কয়েকদিনের কিংবা কয়েক বছরের নও।
তুমি আমার সারা বছরের, সারা জীবনের।
শাহরিয়ার সোহাগ এর 'বদলানো আমি' কবিতা
টি ভালো লাগলে শেয়ার করুন
Bodlano Ami poem by
Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments