ইচ্ছে হলে || শাহরিয়ার সোহাগ || Ichhe hole poem by Shahriar Sohag
ইচ্ছে হলে বসতে পারো,
ইচ্ছে হলে যাও।
ইচ্ছে হলে চোখের পাতায়
হঠাৎ মিলাও।
ইচ্ছে হলে নাটাই হও,
ইচ্ছে হলে ঘুড়ি।
ইচ্ছে হলে আমার সাথে
করো আড়াআড়ি।
ইচ্ছে হলে গিটার হবে,
অথবা গিটারের তার।
ইচ্ছে হলে ডুব দিও,
ইচ্ছে হলে সাঁতার।
ইচ্ছে হলে মনাকাশে
দিও তুমি উঁকি।
ইচ্ছে হলে মন ক্যানভাসে
করো আঁকাবুকি।
ইচ্ছে হলে শাড়ী পরো,
ভরা পূর্ণিমাতে।
ইচ্ছে হলে মন খুলে
ঝগড়া করো আমার সাথে।
ইচ্ছে হলে মন বাগানে
আমায় চাষ করো।
ইচ্ছে হলে আমার থেকে
দূরে গিয়ে মরো।
শাহরিয়ার সোহাগ এর ইচ্ছে হলে কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন
Ichhe hole poem by Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা
.webp)

No comments