খুব করে চাই || শাহরিয়ার সোহাগ || Khub kore chay poem by Shahriar Sohag
খুব করে চাই
আমি খুব করে
চাই,
সব উলোটপালট করে
আমাদের দেখা হোক।
মুখোমমুখি বসে-
তোমার মুখের অফুরন্ত হাসি দেখবো সেদিন।
চায়ের চুমুকে তোমার
থেকে কবিতা শুনবো।
আমার লেখা মলিন
কোনো কবিতা,
রঙিন হবে তোমার
ঠোঁটের ছোঁয়ায়।
আমি খুব করে
এমন একটা বিকেল
চাই।
জীবন থেকে সময়
হারিয়ে যাচ্ছে, সময়
মিলছে না।
তবে মেলাতে হবে।
বেঁচে থাকার জন্য,
সুন্দর থাকার জন্য
হলেও এমন সময়গুলো খুব দরকার।
শাহরিয়ার
সোহাগ এর খুব করে চাই কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন
Khub kore chay poem by Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments