Header Ads

টাকমাথা || শাহরিয়ার সোহাগ || Takmatha poem by Shahriar Sohag

 

টাকমাথা  ||  শাহরিয়ার সোহাগ

অথচ একসময় তার ঝাকড়া চুল ছিল।

ঘন কালো চুলে স্টাইল করত প্রায়ই।

ছাত্র জীবনে বড় চুলের জন্য শিক্ষকের বেতাঘাত-

সহ্য করেছে বারংবার, তবুও চুল কাটে নি।

নিজের চুলে বারবার হাত দিয়ে মেয়েদের সামনে নিজের রোমান্টিকতা প্রকাশ করেছে অসংখ্যবার।

চুলের ফাঁকে হাত বুলিয়ে তাকে কতই না আদর করত তার প্রেমিকা।

ভেজা চুলে মাথা নাড়িয়ে চতুর্দিকে ছিটাতো পানির ফোটা।

চুলে শ্যাম্পু করে, শুকিয়ে, বাতাসে চুল ওড়ানো ছিল তার প্রিয় বদ অভ্যাস।

আলতো করে চুল টেনে দুষ্টুমি করত প্রিয়তমা বউ।

শারীরিক আলিঙ্গনের মুহূর্তে তার সেই উন্মাদ চুল উন্মাদ করত তার সঙ্গিনী কে।

সময় বদলে গেছে।

আজ তার মাথার যৎসামন্য চুলের প্রায় সবই সাদা।

স্বেচ্ছায় নির্বাসনে গেছে তার প্রিয় চুল আর চুলকেন্দ্রিক অভ্যাসগুলো।

চুলগুলো অসুস্থ, বাতাসে উত্তেজিত হয় না।

ঝাকড়া চুলের আজকের কিশোর টাক মাথার সেদিনের কিশোরকে দেখে হাসে।

সেও হয়ত তার কিশোর বয়সে সেসময়ের কোন টাকমাথা দেখে আনন্দ পেত।

সময় বদলিয়েছে। সময়ও প্রতিশোধ নিতে জানে।

সময়ের সাজানো প্রতিশোধে সেদিনের ঝাকড়া চুলের কিশোর আজ টাকমাথার বৃদ্ধ।




শাহরিয়ার সোহাগ এর টাকমাথা কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 

Takmatha poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা

No comments

Powered by Blogger.