সম্পর্কের ছাড়াছাড়ি || শাহরিয়ার সোহাগ || Shomporker Caracari poem by Shahriar Sohag
তোমার সাথে তবে কি সম্পর্কের ছাড়াছাড়ি হয়ে
গেলো?
তুমি 'তুমি' থেকে 'আপনি' তে চলে গেলে!
পুষে রাখা অভিমানগুলো ক্লাসের মেধাবি ছাত্রীর মত-
মুখস্ত বলে দিলে। আমি আসলেও কি ততটা খারাপ?
তোমার বহু নামে ডেকেছি, অভিমান করেছি বহুবার।
আজ ভুলবোঝাবুঝিতে বদলে গেলো সব!
তুমি তোমাকে অপরিবর্তিত রাখতে অনঢ়।
তোমার সাথে যোগাযোগ না করতে কড়া নিষেধ।
শুরুটা অবশ্য আমাকে দিয়েই।
ভেবেছিলাম তুমি অভিমান ভাঙাবে আমার।
হল না। শুধু হল ভুল বোঝাবু্ঝি।
তাই তোমাকে বহু নামে ডাকা হবে না হয়ত আর।
এমন কি তোমার প্রিয় সেই প্রিয়ন্তিকা নামেও।
তুমি হয়ত অভিমানে আর কখনো আমার কবিতা হবে না।
ব্যাচ, এ নিমিষেই বদলে গেল সময়।
জানি তুমিও কাঁদছো ভীষণ।
তুমি বেশ শান্ত স্বভাবের, বেশ ভীতু, আবেগী।
হয়ত আমার দিনে দিনে অল্প অল্প অভিমানে বিপরীতে-
তোমার জমিয়ে রাখা অভিমানগুলো আজকেই সব বের হয়েছে।
জমিয়ে রাখা দুঃখগুলো প্রকাশ করে এখন কি হালকা হতে পেরেছো?
আমি কিন্তু হতে পারিনি শুচিস্মিতা।
শাহরিয়ার সোহাগ এর 'সম্পর্কের ছাড়াছাড়ি' কবিতা
টি ভালো লাগলে শেয়ার করুন
Shomporker Caracari poem by
Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments