মহাকাব্যের নায়িকা || শাহরিয়ার সোহাগ || Mohakabber Nayika poem by Shahriar Sohag
তোমায় যেন পড়েছিলাম কোনো মহাকাব্যে,
তোমায় যেন ভেবেছিলাম কালজয়ী কোনো উপন্যাসের নারী চরিত্রে।
কিংবা তোমায় দেখোছিলাম ঘুম ভেঙে যাওয়া ভোরের স্বপ্নে।
অথবা তোমায় মিশিয়েছি আমার লেখা কোনো গল্পে।
তুমি কখনো দেবী, কখনো মায়াবী।
হঠাৎ খুঁজে পাওয়া এক মহাকাব্যিক ছন্দে,
তুমি প্রেমের উপমা আর মায়ার ঝুলি নিয়ে,
আবির্ভূত হও, হাসো, হারিয়ে যাও।
আমি তোমায় কবিতায় খুঁজি।
তুমি বরংচো এক কাজ করো,
যদি তোমার হাতে অফুরন্ত সময় থাকে তবে।
তুমি কবির কবিতা হয়ে যাও।
নিজস্ব রঙের সবটুকু রঙ মেখে -
এসো তবে কবিগৃহে,
কবি তোমায় ভেবে-
লিখুক অনাগত কোনো প্রেমের কবিতা।
তুমি না হয় নাম ঠিক করে দিও।
কবিতার সাথে সেঁটে দিও তোমার একটা ছবি।
বনলতা, মৃণালী, সাজুকে সবাই নামে চেনে আজ।
তোমাকে না হয় তারাও দেখলো।
তোমায় কি এত শত সময় হবে প্রিয়?
শাহরিয়ার সোহাগ এর 'মহাকাব্যের নায়িকা' কবিতা
টি ভালো লাগলে শেয়ার করুন
Mohakabber Nayika poem by
Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা
.webp)

No comments