বাবলু টি স্টল || শাহরিয়ার সোহাগ || Bablu Tea Stall poem by Shahriar Sohag
বাবলু টি স্টল
অমি যাবি? - না রে। মামা বাসায়। আজ আর বের হতে পারবে না।
ইমন, রাব্বীর পরীক্ষা চলছে। রফিক, তুহিন টিউশনি তে।
পারভেজ, তুই কই রে?
আমি ল্যাবএইড মোড়ে। -দাড়া, আসতেছি।
পাটন এখনো বান্দরবন।
সুহাদ আসবে না? -না, ও অফিসে।
মাছুম আসতে চেয়েছিল। তবে বলল হঠাৎ অফিসে কাজের চাপ।
হরে কে কে আছে রে?
রিপন, জসীম, রাজ। ওরা তো রাজনীতি নিয়ে ব্যস্ত।
সবাই ব্যস্ত, নিজের মত করে। নিজের জগৎ নিয়ে।
মাঝেমধ্যে আড্ডাবাজি। সেটাও খুব কম।
সকাল নয়টা থেকে রাত দশটা।
সবসময় ভিড় লেগেই থাকে।
কখনো কখনো আমি একা যাই, তবে তখন নিজেকে নিঃস্ব মনে হয়।
জায়গাটা যেন আমাদের ছাড়া জমে ওঠে না।
কলেজ রাজনীতি কিংবা কোন আন্দোলন, দাবি আদায়- শুরুটা হয় এখান থেকেই।
সজীবের গার্লফ্রেন্ডকে পঁচানো। সেটাও এখানে।
একসাথে চা খেতে যাওয়া বিশ/ পঁচিশ জন।
নিউমার্কেট অভার ব্রীজের নিচে টি ব্যাগ ছুঁড়ে মারা।
এখনো হয়। তবে খুব কম।
সবই ব্যস্ত। ব্যস্ত বাবলু নিজেও।
ব্যস্ত আমাদের প্রিয় 'বাবলু টি স্টল'।
শাহরিয়ার সোহাগ এর বাবলু টি স্টল কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন
Bablu Tea Stall poem by Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments