Header Ads

পারবো না || শাহরিয়ার সোহাগ || Parbo Na poem by Shahriar Sohag

পারবো না ||  শাহরিয়ার সোহাগ

পারবো না 

কোন সরকারী চাকরি নয়, আমি ব্যবসাই করবো।

প্রতিদিন মাছ-মাংস কিনতে পারবো না।

সেটা হবে সপ্তাহে দুই অথবা তিন দিন।

গাড়ি কিনে বিয়ে করতে পারবো না।

বিয়ের পর গাড়ি কেনার আগ পর্যন্ত তোমাকে

পাবলিক বাসে করেই চলাফেরা করতে হবে।

তুমি যদি ভাবো তোমার যখন ইচ্ছে তোমার কামবাসনা পূরণ করতে

আমি তোমাকে ভোগ করবো, সেটা তোমার ভুল ধারণা।

আমি তোমাকে যথেষ্ট ভালবাসি। তবে

তোমার থেকে আমার বন্ধুরা আমার কাছে কম গুরুত্বপূর্ণ নয়।

কথা দিচ্ছি - অবসরের অনেকটা সময় আমি তোমাকেই দেবো।

তোমার আভিজাত্যকে সচল রাখতে শশুরবাড়ির কোন কিছুই

আমার বাড়িতে গ্রহণযোগ্য নয়।

বিয়ের পরও কিন্তু আমি কাঁধ পর্যন্ত চুল, আর হাতে ব্রেসলেট পরবো।

মাঝেমধ্যে তোমাকে হয়ত যৎসামান্য জিনিস দিয়ে চমকিয়ে দেবো।

তবে তোমার বান্ধবীদের বয়ফ্রেন্ডের মত

তোমার সব চাওয়া পূরণ করতে পারবো না।

তোমার সাথে ডেটিং এর সময় আমি কৃত্রিম হ্যান্ডসাম হতে পারবো না।

তোমার বন্ধুদের আড্ডায় আমি নতুন পোশাক,

কিংবা সুগন্ধি মেখে যেতে পারবো না।

তুমি আমাকে ভালবাসো। ভলো কথা।

তবে আমার অভ্যাস বদলানোর তুমি কে??

তোমার জন্য আমি নিজেকে নতুন করে সাজাতে পারবো না।


 শাহরিয়ার সোহাগ এর পারবো না  কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 

Parbo Na poem by Shahriar Sohag 

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা

No comments

Powered by Blogger.