তোমার পাপে পাপী কেন আমি || শাহরিয়ার সোহাগ || Tomar pape papi keno ami poem by Shahriar Sohag
তোমার পাপে পাপী কেন আমি
যখন সবাই তোমার
কথা শোনে,
একটা খারাপ ধারণা
নেই মনে।
তোমার মত তো
আমি নই,
যে নিজের রক্তকেই ভুলে যায় সহজেই।
তোমার উত্তরসূরিদের যে
তোমাকে প্রয়োজন,
এটা জেনেও কেন
তোমার এমন আয়োজন।
নাকি তুমি দেখবে
মজা ওই দূরে
বসে,
আমার বিপদ কিংবা
কষ্টে উঠবে হেসে।
তোমার দোষেয় আমার
অর্জন যদি হয়
ম্লান,
তোমার পাপে আজ
আমি হই অপমান।
তোমার কারণে ভাঙবে
হয়ত আমার স্বপ্নের জীবন,
তুমি এত সহজেই
ভুলে গেলে তোমার
আপন?
এমন তো ভাবিনি
কখনো,
আবেগ, সে তো
চোখের কোণে লুকানো।
পাপী তো তুমি।
আমার চোখে তুমি
কুখ্যাত,
তোমাকেই আমি
অভিশাপ দেব, বাঁচবো
বছর যত।
রাত ১০টা ২২.
২৬-৩-১৭,
জিগাতলা।
শাহরিয়ার
সোহাগ এর তোমার পাপে পাপী কেন আমি কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন
Dotto poem by Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments