Header Ads

হায়রে সোনার বাংলা || শাহরিয়ার সোহাগ || Haire Sonar Bangla poem by Shahriar Sohag

হায়রে সোনার বাংলা || শাহরিয়ার সোহাগ


ফিরে এসো জাতির পিতা, দেখে যাও একবার,

দেখে যাও নতুন রূপ, তোমার গড়া সোনার বাংলার।

যেই মানুষের জন্য তুমি দিয়েছো জীবন,

সম্পূর্ণ আজ বদলে গেছে সেই মানুষের মন।

যে দেশের নাম তুমি দিয়েছিলে 'সোনার বাংলা',

সেই দেশে আজ দুর্নীতি করে মন্ত্রী-আমলা।

স্বাধীন দেশে আজ তোমার মত নেতার বড় অভাব,

কোন নেতা-ই সৎ না, দুর্নীতি করা যেন তাদের স্বভাব।

ঠিকই বলেছিলে তুমি- স্বাধীন করে তুমি পেয়েছো চোরের খনি।

সেই চোরের রাজ্যে আজ আমরা চোর প্রাণী।

আজ আমাদের মনুষ্যত্ব অনেক নিচে নেমে গেছে,

দেশের চেয়ে নিজের জীবন প্রিয় আমাদের কাছে।



 

শাহরিয়ার সোহাগ এর 'হায়রে সোনার বাংলাকবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 
 Haire Sonar Bangla poem by Shahriar Sohag   

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা

No comments

Powered by Blogger.