Header Ads

শূন্য জীবন || শাহরিয়ার সোহাগ || Shunno Jibon poem by Shahriar Sohag

  

শূন্য জীবন || শাহরিয়ার সোহাগ

শূন্য জীবন 

জন্ম লগ্ন থেকেই দেখছি- বিখ্যাতদের প্রয়াণ।

তাদের সৃষ্টির সাফল্য, মৃত্যুর পর তাঁর অস্তিত্বকে ক্রমান্বয়ে ভুলে যাওয়া।

জীবিত বর্জকন্ঠগুলো প্রাণশূন্য হতেই আবারো কোলাহলের অবতারণা।

প্রিয় মানুষগুলো চোখের আড়াল হতেই অন্যকে নিয়ে মাতামাতি।

আমি অধম, তবে মানুষ তো।

কোন মূল্যই কি নেই আমার জীবনের?

প্রতিদিনই প্রাণ হারিয়ে প্রাণশূন্য হচ্ছে অনেকে।

তারা কারো শত্রু, কারো হয়ত ভালবাসার মানুষ।

জীবন প্রদীপ নিভে যাওয়া মানে কি চারপাশ অন্ধকার?

জীবদ্দশায় তাঁর ছড়ানো দ্যুতি এত দ্রুতই ম্লান হয়ে যাবে?


শাহরিয়ার সোহাগ এর শূন্য জীবন  কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 
Shunno Jibon poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা

No comments

Powered by Blogger.