Header Ads

ডাস্টবিনের গল্প || শাহরিয়ার সোহাগ || Dustbeener Golpo poem by Shahriar Sohag

 

ডাস্টবিনের গল্প || শাহরিয়ার সোহাগ

ডাস্টবিনের গল্প


বসে ছিলাম এক জীর্ণ ডাস্টবিনের খানিকটা দূরে

হঠাৎ মনে হল একটা ভাসমান কন্ঠস্বর আমাকে ডাকছে।

কাছে থাকা পানির বোতলে চুমুক দিয়ে এপাশ ওপাশ তাকালাম।

না, সেখানে কেবল আমিই আছি।

কিছুক্ষণ পর আবারো। কই, কেউ তো নেই।

ডাস্টবিনটা আমাকে বলল সে ই এতক্ষণ আমাকে ডাকছিল।

কি চায়?- জিজ্ঞেস করলাম।

অবাক হলাম। সে আমার কাছে খেতে চায়।

কৌতূহল নিয়ে তার সাথে গল্পে মাতলাম।

তার মনে অনেক কষ্ট,

কেউ তাকে কিছু খেতে দেয় না।

যখন নতুন ছিল তখন লোকে একটু খেতে দিত।

এখন একটু পুরনো হয়ে গেছে তো,

তাই সারাদিন, রাত, রোদ-বৃষ্টিতে দাঁড়িয়েও খাবার মেলে না।

সিগারেট খেয়েও কেউ শেষ অংশটা তাকে দেয় না।

তাহলে অন্তত সিগারেটটা খেতে পারতো।

মাঝে মাঝে কিছু অপরিচ্ছন্ন মানুষ তার গায়ে থুথু মারে।

কেউ কেউ তাকে লাথি দিয়ে, তার অঙ্গ ভেঙে মজা পায়।

সে খুব ক্ষুধার্ত ভাবে আমার হাতের বোতলটা তাকে দিতে বলে।

আমার কৌতূহলী মনে তখন বিবেকের মাথা নাড়া।

তাকে সান্তনা দিলাম আমি এমন কেউ না যে উপর মহলে তার কথা বলবো।

আর বললে যে সে শুনবে সেটারই বা গ্যারান্টি কি?

তাকে বলেছিলাম আমি টুকটাক লেখালেখি করি।

আমি তাকে নিয়ে লিখব বলে তাকে কথা দিয়েছিলাম।

কথা দিয়েছিলাম আমার লেখনী দিয়ে সবাইকে তার কষ্টের কথা বলবো।

অতঃপর লিখলাম একটা 'ডাস্টবিনের গল্প'

 

সন্ধ্যা সাড়ে ৬ টা। ৫-১১-১৬। জিগাতলা, ঢাকা।


শাহরিয়ার সোহাগ এর ডাস্টবিনের গল্প কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 
Dustbeener Golpo poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা

No comments

Powered by Blogger.