তোমাকে নিয়ে ভাবছি || শাহরিয়ার সোহাগ || Tomake Niye Vabci || poem by Shahriar Sohag
জাহাজবাড়ীর ঠিক উল্টো দিকে,
লেকের পানিতে ভাসমান মুক্তো মঞ্চের এক কোণায়,
রেলিং এ হেলান দিয়ে আলো অল্পায়ুতে বৃষ্টির পানির সাথে লেকের পানির প্রেম
দেখছি।
কি গভীর আলিঙ্গন তাদের, প্রিয়জন কে পেয়ে তাদের উন্মাদনা।
কিছুক্ষণ আগের বৃষ্টিতে কাকভেজা হয়েছি।
কারণ কি জানি.....
তবে মাথা এবং মনের কেন্দ্রবিন্দু কে কেন্দ্র করে কিছু কথা চক্রাকারে ঘুরছে, এখনো।
চির আকাঙ্খার মানুষটা যখন আমার হবে না বলে ইঙ্গিত দেয়।
কল্পনাতে আসার সেই প্রতিটা মুহূর্তগুলো নিজেকে নিঃস্ব মনে হয়।
দুপুরে প্রচন্ড গরমে উদাম গায়ে থাকা আমি এখন কাকভেজা হয়ে কাপছি।
তোমার উষ্ঞ হাত আমাকে স্পর্শ করে না জানি,
তবে বিশ্বাষ করো, আমার চাওয়ার বিন্দু মাত্র কমতি নেই।
সেই কবে তোমার হাতটা কিছু সময়ের জনন্য ধরেছিলাম।
তোমার হাত ধরে দাঁত দেখানোর গানও বেঁধেছিলাম।
আমার চুল নাকি এলোমেলো থাকে। আজ? আমি নিজেই
এলোমেলো।
পরি, আমাকে তুমি গুছিয়ে দেবে না?
রাত ৯টা। ১৫-৫-১৫
তোমাকে নিয়ে ভাবছি || শাহরিয়ার সোহাগ || Tomake Niye Vabci || poem by Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা
.webp)

No comments