বসন্তের বাসন্তি || শাহরিয়ার সোহাগ || Boshonter Bashonti poem by Shahriar Sohag
বসন্তের বাসন্তি
ভ্যাবসা সময় কাটিয়ে রঙিন ফুলের উন্মাদ সুবাস আমায় ডাকছে।
কুয়াশা কিংবা হিমেলের নিষ্ঠুর রুক্ষতার রাজত্ব শেষ।
নতুন ভাবে তোমাকে খুঁজে পাবার পালা,
আমার নির্ঘুম সময় কাটানো তোমাকে আবিষ্কারের নেশায়।
তুমি কই? কই তুমি? এই তো তুমি?
বসন্তের প্রথম প্রহরে ঋতুরাণী আমার সম্মুখে দৃশ্যমান।
তোমার খোলা চুল, উচ্ছ্বল হাসি কিংবা আবেদনময়ী চাহণী-
যেন বসন্তের এক একটা সময়।
কোনটা রেখে কোন টা উপভোগ করবো বুঝে উঠতে পারি না।
বসন্তে শুকনো পাতার রং বাসন্তি। হিন্দুশাস্ত্রে বাসন্তিকে উপাসনা করা হয়।
তুমিও আমার সাধনা, উপাসনা।
বসন্তে আমার এই উপাসনাকে আমি নাম দেব বাসন্তি।
জনাকীর্ণ জীবনে বাসন্তি আমার অধ্যাবসায়ের ফল।
কোন এক বিকেলে প্রকৃতি আর পানির মাঝে আমি তোমাকে এঁকেছি
সেখানেও ছিল বাসন্তি রঙের ছড়াছড়ি।
ফুল কাল ফুটবেই। না ফুটুক।
বাসন্তি রঙ আমি পেয়েছি, আমি ফুল এঁকে নেব।
কাল আমার বসন্ত আসবেই, তুমি আমার বসন্তের বাসন্তি।
শাহরিয়ার সোহাগ এর 'বসন্তের বাসন্তি' কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন
Boshonter Bashonti poem by Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা
.webp)

No comments