গোলাপী ফড়িং || শাহরিয়ার সোহাগ || Golapi Foring poem by Shahriar Sohag
ভাবি নি এত দ্রুত পূরণ হবে আমার স্বপ্নটা।
প্রিয় রঙে দেখব নিজের প্রিয় অধরা কে।
ক্লান্ত তাকে সজীব করতে আমার অক্লান্ত চেষ্টা।
নেসকাফে বসে ফুচকা খাওয়া,
তাকে বলা আমার অনর্থক গল্পগুলো।
রিক্সায় তাকে বলা অগোছালো গল্পের গোছালো পাগল আমি।
চশমার ফাঁক দিয়ে দেখেছি তার বাম চোয়ালের টোল।
তার গল্প শুনেছি,
তীক্ষ্ণ দৃষ্টিতে উপলব্ধি করেছি তার চঞ্চলতা,
স্বীয় অনুভূতিতে তার স্পর্শ, হাসি, হাসির শব্দ।
আমি তার নাম দিয়েছি ফড়িং।
আমার প্রিয় গোলাপী রঙে, সে আমার-
সাদাকালো হৃদয়াকাশে ফুরফুর করে উড়ে বেড়ানো গোলাপী ফড়িং।
বিকাল সাড়ে ৫টা, ২১-১২-১৫, মোহাম্মাদপুর, ঢাকা।
শাহরিয়ার সোহাগ এর 'গোলাপী ফড়িং' কবিতা
টি ভালো লাগলে শেয়ার করুন
Golapi Foring poem by
Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments