Header Ads

ব্যক্তিগত দেবী || শাহরিয়ার সোহাগ || Bektigoto Debi poem by Shahriar Sohag

 

ব্যক্তিগত দেবী || শাহরিয়ার সোহাগ || Bektigoto Debi poem by Shahriar Sohag

ওমা, চোখ এত বড় বড় কেন?

চশমার ওপাশে যেন মায়া ভর্তি আলো নিয়ে,

জ্বলজ্বল করছে দুটো সন্ধ্যেবাতি

যেন সন্ধ্যায় পুজো দিচ্ছে আমার ব্যক্তিগত দেবী

কি? আমার মুখে দেবী সম্মোধনে হাসছো?

হাসো, তোমার হাসিটাও তো দেবীর মতই সুন্দর,

অথবা তার চেয়েও বেশি

গোছালো দাঁত আর চিকন নরম ঠোঁটে-

হাসির অনুপস্থিতি বেমানান

এমন সব বিশেষণে তুমি তুমি কি লজ্জাতে লাল?

বেশ, তুমি আমার লাল টুকটুকে নাবালিকা প্রেমিকা

তোমার মাঝেই আমি পাই প্রেমের শত রং

তোমাতেই আমি আবিষ্কার করি নিজেকে

নরম পেয়ারা ডালের মত চিকন আঙুলে,

ওড়নার একপাশ ধরে তুমি হয়তো মুখ ঢেকেছো লজ্জার

'লজ্জার চাদরে মুখ ঢাকা' কথাটা যেন তোমার জন্যই

অথবা মানলাম মুখ ঢাকানো

চিকণ আঙুলের অর্ধেক ঢেকেছে মুখ

বাকিটা লালবর্ণের লজ্জা মাখা মুখ

দেবীর রং কি লাল হয়?

হয়তো



শাহরিয়ার সোহাগ এর 'ব্যক্তিগত দেবীকবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 

Bektigoto Debi poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা



 

No comments

Powered by Blogger.