কবির প্রেমিকা || শাহরিয়ার সোহাগ || Kobir Premika poem by Shahriar Sohag
বিয়ের পর, কি মনে হয়?
তুমি কি বদলে গেছো? নাকি আমি বদলে গেছি?
আমার তো মনে হয়, আমরা আগের মতই আছি।
এক ছাদের নিচে থাকার জন্য-
আমাদের যুদ্ধগুলোর কথা তোমার মনে পড়ে?
তুমি এখন নিয়ম করে আমার খবর নেও না,
নিয়স করে চোখে চোখে রাখো।
আমিও ঠিক তাই।
তোমাকে চোখে আটকে রাখবো বলেই তো-
বুক পেতে হজম করেছি অগণিত সাইক্লোন।
তোমার মনে পড়ে সেসব দিনের কথা?
তোমাকে আমি পাবো কি পাবো না এমন দ্বিধায়-
কেটেছে অনেকটা সময়। তোমারও।
তবুও আমাদের প্রেম, আকাঙ্খা, অপেক্ষা নিয়মিত।
তুমি তো আমাকে পেয়েছো?
এখন কেমন বোধ করছো?
আমার মধ্যে পরিবর্তন নেই, জানো?
কারণ- তুমি কেবল আমার,
এর বাইরে কখনো কিছু ভাবিনি। কি দরকার?
এই তো, কদিন আগের কথা,
দিনরাত্রির পালাবদলের সাক্ষী হতাম আলাদাভাবে।
দুজনের আকাশ একই হলেও জায়গাটা ছিল ভিন্ন।
আর এখন!! দুজন একই বারান্দায় দাঁড়িয়ে-
কফিতে চুমুক দিয়ে আকাশ দেখি তোমাকে ছুঁয়ে।
মন থেকে চাইলে, সাধনায় সবই সম্ভব, তাই না?
একটা অনুরোধ রাখবে?
একদিন আমাদের চেনা জায়গাগুলো-
তুমি আমি ঘুরতে বের হবো আমাদের তখনকার সাজে।
তুমি এপ্রোণ পরবে, বাসা থেকে টিফিন আনবে।
আর আমি তোমার ব্যক্তিগত নায়ক হবো।
বাদাম, চা, চটপটি, ফুচকা আর হাসিতে-
সুন্দর একটা অতীতকে বর্তমানে আনবো।
রাখবে অনুরোধ টা?
তুমি আবারো আমার প্রেমিকা হবে?
তুমি ডাক্তার হয়ে হয়েছো এক কবির প্রেমিকা।
তোমার কি আর মরণ আছে ডাক্তার?
কবির চিকিৎসা করতে করতে-
নিজের অজান্তেই তুমি বাড়ি বানাচ্ছো মহাকালে,
যেখানে কবি কবিতা দিয়ে জমি কিনেছে তোমার জন্য।
শাহরিয়ার সোহাগ এর 'কবির প্রেমিকা' কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন
Kobir Premika poem by
Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments