অনুভূতি || শাহরিয়ার সোহাগ || Dotto poem by Shahriar Sohag
অনুভূতি || শাহরিয়ার সোহাগ
তোমার গায়ের নিজস্ব গন্ধে আমার উন্মাদনা।
তোমার কোলে আমার মাথা, মাথায় হাত বুলিয়ে তোমার সেই আদর।
আমার স্পর্শে তোমার ঘন ঘন নিঃশ্বাস।
চোখে চোখ রেখে কথা বলা,
ফুঁ দিয়ে সরিয়ে দেওয়া চোখের সামনে এলিয়ে পড়া তোমার কেশ।
নরম হাতের উষ্ঞ স্পর্শ,
আমার বুকে তোমার মাথা, আমাকে জড়িয়ে ধরা।
দু'তালুতে তোমার চোয়াল রেখে- স্বল্পস্থায়ী চুমু, তোমার ঠোঁটে।
খোলা চুল, চোখে হালকা কাজল।
কপালে ছোট্ট একটা কালো টিপ।
সামনাসামনি বসে তোমার আঙুলের ফাঁকে আমার আঙুল।
আর দেয়ালকে লুকিয়ে তোমাকে আমার না বলা কথা-
তোমাকে আমি অন্নেক ভালবাসি।
আর এত্তগুলো মিস করি।
রাত ১০ টা ১৬। ৯-৮-১৪। চৌগাছা, যশোর।
শাহরিয়ার সোহাগ এর অনুভূতি কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন
Dotto poem by Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা
.webp)

No comments