উপন্যাসের নায়িকা || শাহরিয়ার সোহাগ || Uopnnaser nayika poem by Shahriar Sohag
তোমার মাদক মাখা ঠোঁটে চুমু দিয়ে
তোমায় জড়িয়ে ধরি আমার বুকে।
তুমি আমার ঘামের গন্ধ নেও।
তুমি তোমার ঠোঁটের কোথায়, চোখের
পাপড়িতে,
আঙুলের ডগায় প্রেম নিয়ে ঘোরো।
আর তুমিটা আমার কাছে একটা মায়ার নাম।
কখনো তুমি আমায় জড়িয়ে মিশিয়ে নেও তোমার সাথে।
আমি তখন আনমনে প্রেমের গল্প ভাবি।
আমার নতুন উপন্যাসের প্রেমিকা চরিত্র কল্পনা করি।
তুমিই আমার সেই উপন্যাসের নায়িকা।
তোমার আমার সময়গুলো উপন্যাসের একেকটা মাধুর্য্যতা।
শাহরিয়ার সোহাগ এর 'উপন্যাসের নায়িকা' কবিতা
টি ভালো লাগলে শেয়ার করুন
Uopnnaser nayika poem by Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments