Header Ads

অনন্যা || শাহরিয়ার সোহাগ || Anonna poem by Shahriar Sohag

অনন্যা  ।।  শাহরিয়ার সোহাগ ।।  Anonna poem by Shahriar Sohag

অনন্যা


আকাশ দেখেছো আজ?
যেন মেঘ নয়, দল বেঁধে মায়ার মিছিল।
যেন নীল নয়, ছবি তোলার আগ মুহূর্তে-
কথা না শোনা তোমার শাড়ীর আঁচল।
আকাশ ভরা তারার মেলা, যেন-
তোমার নিজস্ব মানচিত্রে দখলে রাখা তিল।
তুমি অনন্যা। তুমি আগাগোড়া রহস্যে ভরা-
চোখে, ঠোঁটে, বুকে প্রেম নিয়ে চলা কেউ।


রাত .২৫ | ২৮--২০ | ধানমন্ডি ১৯, ঢাকা।



 শাহরিয়ার সোহাগ এর অনন্যা কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 

 Anonna poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা

No comments

Powered by Blogger.