Header Ads

টিপ || শাহরিয়ার সোহাগ || Tip poem by Shahriar Sohag

টিপ ।। শাহরিয়ার সোহাগ ।। Tip poem by Shahriar Sohag

 টিপ

দীর্ঘসময় গৃহবন্দির পর,
পৃথিবী যবে ঠিক হয়েছে মাত্র,
তোমার আমার দেখা হবে ভেবে,
হোস্টেলের বারান্দার সাঁটা ছোট্ট আয়নাতে,
বের হবার আগে শেষ বারের মত মুখ দেখে নিয়ে,
ছোট্ট একটা কালো টিপে তোমায় পূর্ণতা দিলে তুমি।
খোলা চুলের অনেকটা দখলে নিয়েছে তোমার কপাল,
তার মাঝেই কপালের ঠিক মাঝখানটাতে উঁকি দিচ্ছে তোমার টিপ।
দখল থেকে টিপকে বাঁচাবার অজুহাতে-
ফুঁ দিয়ে উড়িয়ে দিচ্ছি তোমার চুল।
ওচুলে হাত দেবার অনুমতি মেলেনি এখনো।



 শাহরিয়ার সোহাগ এর  টিপ  কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 

Tip poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা

No comments

Powered by Blogger.