জীবনের গল্প ১ || শাহরিয়ার সোহাগ || Jiboner Golpo poem by Shahriar Sohag
জীবনের গল্প ১
তোমার জন্য সেদিন তবে-
এই এলোমেলো শহর তন্নতন্ন করে,
খুঁজে নিয়ে আসবো তোমার প্রিয় সাদা গোলাপ।
সেদির রিক্সায় দুটো সাদা গোলাপ থাকবে আমার কাছে।
একটা আমার পাশে বসে থাকা তুমি, আনেকটা তোমার হাতে।
তুমি হাসবে, আমি তোমান হাসি দেখবো।
ইচ্ছে করে সেদিন ঘুরতে যাবো শহরের সবচে ভাঙা রাস্তায়।
যেন পড়ে যাবার ভয়ে তুমিই আমাকে ধরে রাখো।
সেদিন আমি আমার পাশে বসা সাদা গোলাপের গাল টেনে দেবো।
কিংবা চুল এলো মেলো করে দুষ্টুমি করবো।
কিংবা নিস্তব্ধ কোথাও বসে গল্প করবো দুজন।
জীবনের গল্প
শাহরিয়ার সোহাগ এর জীবনের গল্প কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন
Jiboner Golpo poem by Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments